শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনাম :
  • সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • কবি আব্দুল কুদ্দুস ফরিদীর ইন্তিকালে দেশীয়’র শোক

    নিউজ ডেস্ক

    ৯ ডিসেম্বর, ২০২৫ ১১:২৯ এএম

    কবি আব্দুল কুদ্দুস ফরিদীর ইন্তিকালে দেশীয়’র শোক

    দেশের প্রখ্যাত কবি ও প্রুফরিডার আব্দুল কুদ্দুস ফরিদী আর নেই। রোববার (৭ ডিসেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে যান। কবি আব্দুল কুদ্দুস ফরিদীর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব সাইফুল্লাহ মানছুর ও সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম। যৌথ এক শোকবার্তায় তারা বলেন, ‘দীর্ঘ সাহিত্যসেবা, নিখুঁত বানান জ্ঞান ও কবিত্বে সমৃদ্ধ ছিল তার জীবন। তাঁর বিদায়ে সাহিত্যাঙ্গন হারালো একজন উজ্জ্বল প্রতিভাধর মানুষকে। আমরা মহান আল্লাহ তা’য়ালার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং জান্নাত কামনা করছি।’

    ইসলামি সাহিত্য অঙ্গনে সুপরিচিত এই কবি দীর্ঘদিন দৈনিক নয়া দিগন্ত, মাসিক মদীনা ও মুসলিম জাহান–এ প্রুফরিডার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের নামকরা কবি-সাহিত্যিকদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক থাকলেও দীর্ঘ জীবনজুড়েই অর্থনৈতিক টানাপোড়েন তাঁর সঙ্গী ছিল। শেষ সময়ে অসুস্থতা ও কষ্টের মধ্যেই তাঁকে নীরব-নিভৃতে দিন কাটাতে হয়েছে। লেখক ও সাংবাদিক সমর ইসলাম খোকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন— “সাংবাদিকতার শুরুতেই তাঁর সঙ্গে পরিচয়। বহুদিন পাশাপাশি কাজ করেছি। চরম আর্থিক টানাপোড়েনের মধ্যেই কেটেছে তাঁর পুরো জীবন। স্ত্রী ও চার কন্যা রেখে নীরবে চলে গেলেন না ফেরার দেশে। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।”

    কবি তাজ ইসলাম স্মৃতিচারণ করে জানান— প্রায় ১৭–১৮ বছর আগে রমনার পাশের চায়ের আসরে ফরিদীর সঙ্গে শেষ আড্ডা হয়েছিল। সেই আড্ডায় কবি আহমদ বাসির, আফসার নিজাম, মৃধা আলাউদ্দীন, নাজমুস সায়াদাতসহ অনেকে ছিলেন। তিনি আরও বলেন, মাসিক মদীনা-তে প্রকাশিত ফরিদীর ছন্দোবদ্ধ কবিতা তাঁকে অত্যন্ত আকৃষ্ট করত। ছন্দ ও বানানে দক্ষতার কারণে অনেকে তাঁকে ‘জীবন্ত ডিকশনারি’ বলতেন। আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই কবির পাশে সবাই দাঁড়াতে না পারার আক্ষেপও ব্যক্ত করেন তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, পিরোজপুর জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, পিরোজপুর জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, মুন্সিগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, মুন্সিগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী সঙ্গীতজ্ঞ

    ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী