শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনাম :
  • সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • আসছে গাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘আমার মা’

    সালমান রিয়াজ

    ১৩ নভেম্বর, ২০২৩ ১২:২৬ পি এম

    আসছে গাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘আমার মা’

    খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে গাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘আমার মা’। বইটি গ্রন্থকুঞ্জ প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে। এর প্রচ্ছদ ডিজাইন করেছেন মনিরুজ্জামান। কাব্যগ্রন্থটিতে ২১টি কবিতা স্থান পেয়েছে। গ্রন্থের সবগুলো কবিতা মাকে ঘিরে। মায়ের প্রতি ভালোবাসার স্বপ্নরঙ, মানবিক মূল্যবোধ, ধর্মদর্শন, সমাজ-সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ফুটে উঠেছে কবিতার ভাঁজে ভাঁজে। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।

    বইটির ব্যাপারে গ্রন্থকুঞ্জের প্রকাশক মনোয়ারুল ইসলাম বলেন, আমরা যেসময় পার করছি, সেসময়ে অনেকে মাকে বৃদ্ধাশ্রমে রাখছি। মাকে অবহেলা করছি। মায়ের সাথে অসৎ আচরণ করছি। এমন এক ক্ষণে মাকে নিয়ে গাজী নজরুল ইসলামের এই উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য।

    কাব্যগ্রন্থটি সম্পর্কে কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ বলেছেন, ‘স্মৃতির আয়না থেকেই কবিতার জন্ম দিয়েছেন গাজী নজরুল ইসলাম। মায়ের মুখ, বাবার সাহস এবং গ্রামীণ পরিবেশের নিখাঁদ মায়ায় জড়িয়ে গেছে তাঁর কাব্যকলম। একজন সমাজকর্মী হিসেবে হাজারো অসঙ্গতি প্রতিনিয়ত ভিড় করে তাঁর স্বপ্নউঠোনে। তখনই মনের বারান্দায় আবিষ্কার করেন মমতাময়ী মাকে, স্বপ্নবোনা বাবাকে। প্রেরণার সুবাতাস নিঃসৃত হয় এই মায়াবীবৃক্ষ থেকে। স্মৃতি-কল্পনার এই যোগসূত্র আবিষ্কারেই কবির স্বার্থকতা।’

    গাজী নজরুল ইসলাম ১৯৫১ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে নবম সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। শিক্ষকতা করেছেন হাইস্কুলে। ছাত্রজীবনে করতেন জাসদ ছাত্রলীগ। এরপর রাজনৈতিক আদর্শে বাঁক নিয়েছেন। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনির্মাণের স্বপ্নে কাজ শুরু করেন। নিজ জেলায় জনপ্রিয়তার সুবাদে ১৯৯১ এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে এম.পি নির্বাচিত হন।

    গণমানুষের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেয়া একজন সমাজকর্মী গাজী নজরুল ইসলাম। কবিতার সাথে সখ্যতা ছাত্রজীবন থেকেই। সমকালকে ধারণ করে প্রবন্ধ-নিবন্ধও লেখেন বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। ২০০৫ সালে প্রকাশিত ‘রমযানের তাৎপর্য’ তাঁর প্রথম প্রবন্ধ গ্রন্থ। দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ ‘দুনিয়ার নেতৃত্ব’ প্রকাশিত হয় ২০১৮ সালে। ‘আমার মা’ তার প্রথম কাব্যগ্রন্থ। পাঠকরা গ্রন্থকুঞ্জ প্রকাশন ছাড়াও রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।


    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, পিরোজপুর জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, পিরোজপুর জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, মুন্সিগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, মুন্সিগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী সঙ্গীতজ্ঞ

    ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী