শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ
  • বিশ্বের সবচেয়ে দামি ৫ চিত্রশিল্প

    নিউজ ডেস্ক

    ২ জুলাই, ২০২৪ ০৯:৫৯ এএম

    বিশ্বের সবচেয়ে দামি ৫ চিত্রশিল্প

    একটি চিত্রকর্মের দাম প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। ভাবা যায়! বিখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা সালভাতর মুন্দি ছবিটি বিক্রি হয় এমন আকাশচুম্বী দামে। বিশ্বের সবেচেয়ে বেশি দামে বিক্রি হওয়া পাঁচটি চিত্রকর্মের খবর তুলে ধরছি কালচারাল টাইমসের এ আয়োজনে-

    https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F01%2F13%2Fb4d18e9313639df1d0d2ed2a31a34449-5a598f78d8856.jpg?auto=format%2Ccompress&format=webp&w=300&dpr=1.0

    ১. সালভাতর মুন্দি

    ২০১৭ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিশ্বখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির (১৪৫২–১৫১৯) আঁকা ‘সালভাতর মুন্দি’ ছবিটি নিলামের আয়োজন করেছিল ব্রিটিশ প্রতিষ্ঠান ক্রিস্টি’জ। ৪৫ কোটি ৩ লাখ মার্কিন ডলারে আবুধাবি ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজমের পক্ষে চিত্রকর্মটি কেনেন সৌদি যুবরাজ বদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল–সৌদ। যা টাকার হিসাবে দাঁড়ায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। রেনেসাঁ যুগের পোশাকে যিশুখ্রিষ্টের এই ছবি ১৪৯০ সালের দিকে এঁকেছিলেন লেওনার্দো দা ভিঞ্চি। নিলামে বিক্রির আগে শিল্পকর্মটির মালিক ছিলেন রুশ ধনকুবের দিমিত্র রবোলভলেভ। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্ম।

    https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F01%2F13%2Fff3ced582dd358a23d2f94ffd35a0617-5a598f78d9fe2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=300&dpr=1.0

    . ইন্টারচেঞ্জ

    সালভাতর মুন্দির বিশ্ব রেকর্ড গড়ার আগে সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে পরিচিত ছিল ডাচ বংশোদ্ভুত চিত্রশিল্পী উইলেম দি কুনিংয়ের (১৯০৪–১৯৯৭) আঁকা ‘ইন্টারচেঞ্জ’। ১৯৫৫ সালে আঁকা চিত্রকর্মটি উচ্চতায় ৭৯ ইঞ্চি এবং প্রস্থে ৬৯ ইঞ্চি। প্রায় ৬০ বছর পর ২০১৫ সালে এটি নিলামে ওঠে। শিকাগোর সিটাডেল কোম্পানির প্রতিষ্ঠাতা ও চিত্রকর্ম সংগ্রাহক কেনেথ গ্রিফিন ৩০ কোটি ডলারের বিনিময়ে বিখ্যাত এই চিত্রকর্মটির মালিকানা স্বত্ব কিনে নেন। যা প্রায় ২ হাজার ৫২৭ কোটি টাকারও বেশি। ইন্টারচেঞ্জ বিশ শতকে আঁকা সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকায় আছে সবার ওপরে।

    https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F01%2F13%2F59f15a373432a936eb9dc75eaf202da5-5a598f78d7896.jpg?auto=format%2Ccompress&format=webp&w=300&dpr=1.0

    ৩ দ্য কার্ড প্লেয়ার্স

    সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকার তৃতীয় অবস্থানে আছে ফরাসি চিত্রশিল্পী পল সেজানের (১৮৩৯–১৯০৬) আঁকা তৈলচিত্র ‘দ্য কার্ড প্লেয়ার্স’। ফরাসি কৃষকদের তাস খেলাকে উপজীব্য করে ১৮৯০ সালে আঁকা চিত্রকর্মটি ২০১১ সাল থেকে কাতারের রাজপরিবারের সংগ্রহে রয়েছে। এই শিল্পকর্ম কিনে নিতে হয়েছে প্রায় ২৫ কোটি ডলারে। যা প্রায় ২ হাজার ২৪১ কোটি টাকা।

    https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F01%2F13%2F47b41343f063f9832db082dbd58d9a81-5a598f78c31ee.jpg?auto=format%2Ccompress&format=webp&w=300&dpr=1.0

     হোয়েন উইল ইউ ম্যারি?

    প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ তাহিতির দুই নারীকে নিয়ে ফরাসি চিত্রশিল্পী পল গগ্যাঁ (১৮৪৮–১৯০৩) ‘হোয়েন উইল ইউ ম্যারি’ আঁকেন ১৮৯২ সালে। দীর্ঘদিন এই আকর্ষণীয় চিত্রকর্মটি সুইজারল্যান্ডের ব্যবসায়ী রুডলফ স্টিচলিন পরিবারের সংগ্রহে ছিল। ২০১৫ সালে প্রায় ২১ কোটি ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নেন কাতার রাজপরিবারের রাজকন্যা শিখা আল-মায়েসা বিনতে হামাদ আল- থানি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ হাজার ৭৬৯ কোটিরও বেশি। চিত্রকর্মটি সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকার চার নম্বরে অবস্থান করছে।

    https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2018%2F01%2F13%2F04f3cc6d8d53197ffd9de00e80b31902-5a598f78d673a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=300&dpr=1.0

    ৫. নম্বর ১৭এ

    বিমূর্ত ছবির জগতে জ্যাকসন পোলক বেশ সমীহ জাগানিয়া নাম। মাত্র ৪৪ বছরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এই চিত্রশিল্পী ১৯৪৮ সালে ‘নাম্বার ১৭এ’ ছবিটি এঁকেছিলেন। কাঠের তন্তুর ওপর আঁকা এই তৈলচিত্রটি ২০১৫ সালে ২০২ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৭৪ কোটি টাকায় কিনে নেন বিনিয়োগ প্রতিষ্ঠান ‘সিটাডেল’-এর প্রতিষ্ঠাতা কেনেথ সি গ্রিফিন।

     


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক সাহিত্যিক

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাহিত্য আসর

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন