৯ মে, ২০২৬ ১৫:২৭ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলা কর্তৃক আয়োজিত জেলার সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদের নিয়ে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি শুক্রবার, ৮ মে ২০২৬, বিকাল ২টায় অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত শিল্পী সমাবেশে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক জনাব মো. রফিকুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার উপদেষ্টা জনাব হাসমত আলী হাওলাদার এবং জেলার তত্ত্বাবধায়ক অধ্যাপক হেলাল উদ্দিন। সহকারী তত্ত্বাবধায়ক জনাব কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শিল্পী সমাবেশটি গান, আবৃত্তি ও একক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে।
অতিথিবৃন্দ ভিনদেশি অপসংস্কৃতি বর্জন করে দেশীয় সুস্থধারার সংস্কৃতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, স্বর্ণালি সম্ভারে জীবন সাজাতে জীবনবিধ্বংসী অপসংস্কৃতির পরিবর্তে জীবনধর্মী মানবমুক্তির সংস্কৃতি গ্রহণ করা অপরিহার্য। শিল্পী সমাবেশে জনাব আসাদুজ্জামান বাচ্চুকে সভাপতি এবং শিল্পী মাহবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।