শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ
  • কবি মাহফুজুর রহমান আখন্দ’র জন্মদিন আজ

    নিউজ ডেস্ক

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:২৭ এএম

    কবি মাহফুজুর রহমান আখন্দ’র জন্মদিন আজ

    আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর কবি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ’র জন্মদিন। গবেষণা এবং সাহিত্য-সংস্কৃতির মাঠে সফলতার সাথে এগিয়ে চলেছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আখন্দ ইতিহাসের নানা বিষয়ে গবেষণায় সফল হয়েছে। ইতোমধ্যে তাঁর ৮টি গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। রোহিঙ্গা সমস্যার উপর বাংলাদেশে তিনিই সর্বপ্রথম স্বার্থক গবেষক। তিনি এম.ফিল এবং পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন রোহিঙ্গা ও আরাকান বিষয়কে কেন্দ্র করেই। তাঁর ‘আরাকানের মুসলমানদের ইতিহাস’ এবং ‘রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ’ গবেষণা গ্রন্থ দুটি এ বিষয়ের ‘মাস্টার পিস’ হিসেবে বিবেচিত। 

    প্রফেসর আখন্দ বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান শিশুসাহিত্যিক। শিশুদের শব্দভাষা এবং কোমল মনের অনুভ‚তিগুলো ভালোভাবেই বোঝেন তিনি। শিশুমনের কোমলতা এবং কৌতুহলকে ঘিরেই তিনি সাহিত্য রচনা করেন। ছড়া-কবিতা, গান, গল্প, প্রবন্ধ প্রভৃতি বিষয়ে তিনি লিখে চলেছেন নিয়মিত। ‘জলজ রাজার দেশে’ এবং ‘জ্বীনের বাড়ি ভ‚তের হাঁড়ি’ গল্পগ্রন্থদুটি শিশুসাহিত্যে মজার সংযোজন। ‘স্বপ্ন দেখি মানুষ হবার’ ‘ধনচে ফুলের নাও, ‘মামদো ভূতের ছাও, ‘জ্বীন পরী আর ভুতোং, তাঁর মজাদার শিশু-কিশোর ছড়াগ্রন্থ। সম্প্রতি কৈশোর প্রকাশনী থেকে ‘সংস্কারক শরীয়তুল্লাহ’ শিরোনামে কিশোরদের উপযোগী একটি জীবনীগ্রন্থ প্রকাশিত হয়েছে।

    বড়োদের জন্যও কবিতা, ছড়া, গান, প্রবন্ধ-নিবন্ধ লিখছেন ড. আখন্দ । ‘উজান পাখির চোখ’ ‘চৌকো ফুলের ঘ্রাণ’ ‘মনটা অবুঝ পাখি, ‘জীবন নদীর কাব্য, ‘তোমার চোখে হরিণমায়া, ‘গুমর হলো ফাঁস, ‘স্বপ্নফুলে আগুন, ‘ছড়ামাইট, ‘হৃদয় বাঁশির সুর’ প্রভৃতি গ্রন্থগুলো কবিতা, ছড়া এবং গানের জগতে তাঁর উল্লেখযোগ্য সংযোজন। ‘মোহনা’, ‘শব্দকলা’ এবং সিঁড়ি নামে তিনটি সাহিত্য পত্রিকার সফল সম্পাদকও তিনি। ছড়া, কবিতা গল্প এবং সম্পাদনার ভেতর দিয়ে তিনি নতুন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেন পরিশুদ্ধ সাংস্কৃতিক জগৎ গড়ার। তাঁর বক্তৃতাও বেশ উপভোগ্য। ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবে তিনি তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়।  

    গাইবান্ধা জেলায় জন্ম হলেও তিনি সারা দেশের শহর-গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। স্কুল, মাদরাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কারণে বৈচিত্র্যময় অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে সাংবাদিকতার মাঠেও তিনি সরব। পশ্চিমবঙ্গের সাহিত্য-সংস্কৃতির অঙ্গনেও তিনি বেশ সমাদৃত। কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক, পরিচয় সংস্কৃতি সংসদ এর সভাপতি এবং শব্দকলার সম্পাদক তিনি। এছাড়াও  বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস একাডেমি, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসসহ বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক সংগঠনের সাথে জড়িত তিনি। ভার্চ্যুয়াল মিডিয়াতেও তিনি বেশ সরব থাকেন। ড. আখন্দকে ঘিরে বিভিন্ন সংগঠন নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। 


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক সাহিত্যিক

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাহিত্য আসর

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন