শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনাম :
  • সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন কাঠপেন্সিল সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্মদিন আজ

    নিউজ ডেস্ক

    ১ জানুয়ারি, ২০২৪ ১০:২৫ এএম

    পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্মদিন আজ

    পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্মদিন আজ ১ জানুয়ারি সোমবার। বাংলা কবিতার প্রাণপুরুষ কবি জসীম উদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির বাসভবনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকালে কবর জেয়ারত, দোয়া ও আলোচনা সভা।

    ফরিদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ৮টায় কবি জসীম উদ্দনের পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে। এরপর সকাল ৮টা ১৫ মিনিটে বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    কবি জসীম উদ্‌দীনের বাবা আনসারউদ্দিন মোল্যা একজন স্কুল শিক্ষক ছিলেন। মায়ের নাম আমিনা খাতুন। কবি জসীম উদ্‌দীন একজন আধুনিক মানের শক্তিশালী কবি। তবে গ্রাম-বাংলার মাটি ও মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে কেন্দ্র করে দরদি কবিতা, ছড়া, গীতিকবিতা ও উপন্যাস সহ সাহিত্য রচনা করায় তাকে পল্লীকবি বলা হয়।

    সাহিত্যবিশারদদের মতে, ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।

    ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের। তার ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

    জসীম উদ্‌দীন প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন। ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন জসীম উদ্‌দীন।

    কবির স্মৃতিকে সংরক্ষণ করতে কবির বাড়ির অদূরে অম্বিকাপুরে গণপূর্ত অধিদপ্তরের অধীনে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে ১১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রায ৪ একর জমিতে নির্মাণ করা হয়েছে পল্লী কবি জসীম উদ্‌দীন সংগ্রহশালা।

    নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার প্রায় তিন বছর পর ২০১৭ সালের ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

    ফরিদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর কবির জন্মবার্ষিকীতে‘জসীম পল্লীমেলা’ আয়োজন করা হয়। তবে এ বছর এখনো জসীম পল্লী মেলার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।


    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্যিক

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল রাজশাহী

    ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    অনুপম সাংস্কৃতিক সংসদ–এর উদ্যোগে ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, পিরোজপুর জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, পিরোজপুর জেলা শাখার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজবাড়ী জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, মুন্সিগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, মুন্সিগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী সঙ্গীতজ্ঞ

    ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী