শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  • জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী
  • জুলাইয়ের মিছিল

    নিউজ ডেস্ক

    ১১ জুন, ২০২৬ ১৬:৩৪ পি এম

    জুলাইয়ের মিছিল

    জুলাইয়ের মিছিল
    আরিফ হোসেন সবুজ 

    এ শহর একদিন কেঁপেছিল গুলির শব্দে
    মানুষের বুকে ছিল প্রতিরোধের অগ্নি
    মুখে ছিল স্লোগান।
    কে জানত, একটি মিছিল হয়ে উঠবে আগুনের নদী!
    নিঃশব্দ মানুষেরাও বজ্রধ্বনি তুলবে রাজপথে।

    যে মিছিলে নেমে এল ছাত্র-শিক্ষক
    দিনমজুর, কামার, কুমার, শ্রমিক
    কৃষক ও বাংলাদেশের আপামর জনতা।
    যে দ্রোহ কাঁপিয়েছে স্বৈরাচারীর প্রাসাদ, 
    ধরিয়েছে ভয়, সেই দ্রোহের নাম জুলাই। 

    খুনির বিরুদ্ধে লড়াই করে 
    বুলেটের আঘাতে যারা মাটিতে লুটিয়ে পড়েছিল
    যাদের রক্তে হয়েছিল স্বৈরাচারীর পতন
    তারা চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, ইতিহাসে।

    আর যে মা শহীদ সন্তানের নিথর মুখ ছুঁয়ে বলেছিল—
    “এমন আরো হাজারটা সন্তান বিলিয়ে দিব 
    মাতৃভূমির জন্য, বিপ্লবের জন্য।”
    সে মায়ের কণ্ঠ আজও শোনা যায় 
    মিছিলে, রাস্তায় ও বাংলার প্রতিটি ঘরে ঘরে।