বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  • হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • ‘বিদ্রোহের স্বরলিপি’নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুলাই, ২০২৬ ১২:৪৭ পি এম

    ‘বিদ্রোহের স্বরলিপি’নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

    তারুণ্যের আত্মপাঠে বিদ্রোহী নজরুল

    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘বিদ্রোহের স্বরলিপি’ নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রটির ৫০৫ নম্বর মিলনায়তনে কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিন। কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও নজরুল গবেষক নাসিম আহমেদ।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন লেখক ও প্রকাশক এম তারিক হাসিব। তিনি বলেন, "সবাইকে শুভেচ্ছা জানাই। নজরুলকে আমাদের ধারণ করা উচিত। আমাদের প্রজন্মের প্রয়োজনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক।"

    বিশেষ অতিথি অ্যাডভোকেট নাসিম আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, "আমাদের প্রজন্মের প্রয়োজনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। বিদ্রোহী কবি নজরুলের সমাজচিন্তা তরুণদের আত্মপরিচয় গঠনে দিকনির্দেশনা দেয়। নজরুলকে আমাদের চিন্তায় ও চেতনায় ধারণ করা উচিত।" এরপর ‘বিদ্রোহী কবি নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনায় অংশ নেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক রহমতুল্লাহ রাজন, লেখক ও সম্পাদক সীমান্ত আকরাম এবং লেখক ও আলোচক ইনামুল হাসান মোহাম্মদ নাঈম।

    আলোচক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, "নজরুলকে আমরা বাঁচিয়ে রাখছি কথাটির সঙ্গে আমি সসম্মানে দ্বিমত করি। নজরুল বেঁচে আছেন আপন প্রতিভায়। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য নজরুলকে দরকার।" বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা এবং বর্তমান তরুণ সমাজ গঠনে কবির কালজয়ী দর্শনের গুরুত্ব তুলে ধরেন।

    প্রধান অতিথি মো. জেহাদ উদ্দিন বলেন, "আমরা তো অনেক দিক থেকে পিছিয়ে আছি, তার মধ্যে আমাদের একটি বড় বন্ধ্যাত্ব হচ্ছে সাংস্কৃতিক বন্ধ্যাত্ব। সে জায়গায় কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ এগিয়ে এসেছে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।" তিনি আরও বলেন, "কবি নজরুলকে যতবেশি জানবেন, ততবেশি তার প্রতি ভালোবাসা বাড়বে, শ্রদ্ধা বাড়বে। তার মধ্যে বৈষম্য খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা আহ্বান করবো নজরুলকে জানুন, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সৃষ্টিশীল জীবনকে জানুন। নজরুলকে যতবেশি জানবেন সমাজ ততবেশি আলোকিত হবে।" সাংস্কৃতিক পর্বে নজরুল সংগীত পরিবেশন করেন, কিডস কালচারাল একাডেমির পরিচালক ইমাম হোসাইন এবং ওয়াদুদুর রহমান রাহুল। এছাড়াও ভয়েস আর্টিস্ট বাংলাদেশ-এর সভাপতি লাবণ্য মল্লিক ও আদিবা ইসলাম তুবা আবৃত্তি পরিবেশন করেন।

    উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রতিযোগিতা। আবৃত্তি, সংগীত ও রচনা—এই তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আহ্বায়ক ও উপস্থাপক এম. সাব্বির আহমেদ জানান, নজরুল জয়ন্তী উদযাপনের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে।


    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ