বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের রূপগঞ্জ উত্তর থানা শাখার উদ্বোধন নারায়ণগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের রূপগঞ্জ উত্তর থানা শাখার উদ্বোধন দেশীয় নারায়ণগঞ্জ জেলার পাঠচক্র ক্লাস উদ্বোধন দেশীয় নারায়ণগঞ্জ জেলার পাঠচক্র ক্লাস উদ্বোধন ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে ঢাকা দক্ষিণ অঞ্চলের নিয়মিত সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত নরসিংদীতে ঢাকা দক্ষিণ অঞ্চলের নিয়মিত সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৬ ১৫:১১ পি এম

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টায় নগরের দেওয়ানহাটস্থ দেশীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নগরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আবু হেনা মুহাম্মদ মুস্তফা কামাল এবং পোস্তারপাড় জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা ও মানবিকতার চর্চাকে সুদৃঢ় করে। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেশীয় সংস্কৃতির চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।

    তিনি আরও বলেন, রমজানের শিক্ষা মানুষকে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। এই মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে সেলিম জামান বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য ও মানবিক গুণাবলি অর্জনের এক মহৎ শিক্ষা দেয়। এই শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে পারলেই একটি সুন্দর, নৈতিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতারির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, এসিস্ট্যান্ট সেক্রেটারি শিল্পী গোলাম মুস্তফা, সেক্রেটারিয়েট সদস্য শিল্পী শাহিদুল করিম খান, মাওলানা এনামুল হক, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জোন দায়িত্বশীল মুহাম্মদ সাইদুল ইসলাম, মুহাম্মদ জাকির হোসেন ও এডভোকেট ইমরান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টলা গানের দলের পরিচালক শিল্পী আব্দুস শাকুর, কর্ণফুলী নাট্য থিয়েটারের পরিচালক হোসনে মুরাদ তারিফ এবং সাহিত্য-সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল সাংবাদিক মাহবুবুল মওলা রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

     


    ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সাহিত্যিক

    ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

    কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

    কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কবিতা বাংলাদেশের সাহিত্য সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের বগুড়া অঞ্চলের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    সংস্কৃতিপত্র’র বর্ষপূর্তি উপলক্ষে লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান উৎসব ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সংস্কৃতিপত্র’র বর্ষপূর্তি উপলক্ষে লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান উৎসব ২০২৬ অনুষ্ঠিত

    নারায়ণগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের রূপগঞ্জ উত্তর থানা শাখার উদ্বোধন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নারায়ণগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের রূপগঞ্জ উত্তর থানা শাখার উদ্বোধন

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার পাঠচক্র ক্লাস উদ্বোধন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার পাঠচক্র ক্লাস উদ্বোধন

    নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত