শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম :
  • কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
  • প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’

    আরিফ হোসেন সবুজ

    ৩ মার্চ, ২০২৬ ১১:৩৪ এএম

    প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’

    সমকালীন বাংলা কবিতায় প্রেম, প্রতিবাদ ও ইতিহাসচেতনার এক অনন্য সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গীতিকার মুনাওয়ার হাসনাইনের কাব্যগ্রন্থ গোলাপের ভাঁজে ভাঁজে রক্তের দাগ’। ব্যক্তিগত অনুভবের গণ্ডি পেরিয়ে সমাজ, রাষ্ট্র, বিশ্বাস ও মানবিক দায়বদ্ধতার প্রশ্নকে শিল্পিত ভাষায় তুলে ধরায় বইটি ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।

    গ্রন্থের নামেই যেমন সৌন্দর্য ও বেদনার সহাবস্থান, তেমনি প্রতিটি কবিতায় কোমল অনুভূতির আড়ালে উচ্চারিত হয়েছে সংগ্রামের ভাষা। কোথাও স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস, কোথাও প্রতিবাদের দৃঢ় উচ্চারণ, আবার কোথাও ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়—এই বহুমাত্রিক বিন্যাসে কাব্যগ্রন্থটি হয়ে উঠেছে সময়সচেতন এক শিল্প-দলিল।

    লেখকের ভাষ্য অনুযায়ী, প্রেম ও বিপ্লব পরস্পরবিরোধী নয়; বরং মানুষের প্রতি গভীর মমতা, অপমানের বিরুদ্ধে আত্মসম্মান এবং একটি সুন্দর পৃথিবীর স্বপ্নই বড় পরিবর্তনের চালিকাশক্তি। তাঁর মতে, প্রেম মানে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়—মায়ের মুখ, জন্মভূমির গন্ধ কিংবা নিপীড়িত মানুষের কান্নার প্রতি সংবেদনশীলতা। আর বিপ্লব মানে কেবল শ্লোগান নয়, বরং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান।

    নরসিংদীতে জন্ম নেওয়া এই কবির শৈশব-কৈশোর কেটেছে ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুরে। দাখিল ও আলিম সম্পন্ন করে বর্তমানে তিনি ফাযিল পর্যায়ে অধ্যয়নরত। সাহিত্যচর্চার পাশাপাশি সংগীত, ক্যালিগ্রাফি ও মোবাইল জার্নালিজমেও সক্রিয় তিনি।

    ২০২৪ সালে প্রতিষ্ঠিত ব্যান্ড কাসীদা-এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে তিনি বিশ্বাস, প্রতিবাদ ও নান্দনিকতার সমন্বয়ে শিল্পভাষা নির্মাণে কাজ করছেন। এছাড়া তুরাগ শিল্পীগোষ্ঠী, ইন্তিফাদা ফাউন্ডেশন ও মিল্লাত সাহিত্য ফোরামে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। “সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস”-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও তিনি চিন্তাচর্চামূলক কার্যক্রমে যুক্ত।

    সাহিত্যবোদ্ধাদের মতে, তরুণ এই কবির শিল্পভাষায় সময়ের স্পন্দন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। প্রকাশিত গোলাপের ভাঁজে ভাঁজে রক্তের দাগ’ ইতোমধ্যে সচেতন পাঠকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কাব্যগ্রন্থটি প্রেম ও দ্রোহের সম্মিলিত উচ্চারণ হিসেবে বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করবে।

     


    নারায়ণগঞ্জে পলাশী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নারায়ণগঞ্জে পলাশী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    রাজশাহী পুঠিয়ায় পলাশী দিবস পালন নাটক

    রাজশাহী পুঠিয়ায় পলাশী দিবস পালন

    নজরুল-ফররুখের আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নজরুল-ফররুখের আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলার দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলার দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

    কবি যাকিউল হক জাকী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কবি যাকিউল হক জাকী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    ডা. আবু হেনা আবিদ জাফরের ইন্তেকালে দেশীয়’র শোকবার্তা শোক সংবাদ

    ডা. আবু হেনা আবিদ জাফরের ইন্তেকালে দেশীয়’র শোকবার্তা

    কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  সাহিত্যিক

    কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক 

    কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! নাট্যজন

    কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের!

    ঈদ পুনর্মিলনী ও নৌভ্রমণে মুখর দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ঈদ পুনর্মিলনী ও নৌভ্রমণে মুখর দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগরের প্রথম উপদেষ্টা সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগরের প্রথম উপদেষ্টা সভা অনুষ্ঠিত