শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম :
  • কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার শিল্পী সমাবেশ অনুষ্ঠিত ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী ঢাবির শিক্ষার্থী শিল্পী সালমান খানের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ কবি আল-মুজাহিদীকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
  • সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    সালমান রিয়াজ

    ১৩ মে, ২০২৬ ১০:২৪ এএম

    সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়

    সুস্থ ধারার সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব লেখক, গীতিকার ও গবেষক ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ। জীবনের পুরো সময়টাই তিনি আদর্শিক সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তার ইন্তেকালে গোটা জাতি একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারিয়েছে। সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রিয় সভাপতি ড. ওবোয়েদুল্লাহর প্রথম মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

    ১২ মে ২০২৬, মঙ্গলবার, বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তন এ দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশীয়’র অফিস সম্পাদক মনিরুল ইসলামের কণ্ঠে কুরআন তেলাওয়াত ও দেশীয়’র সেক্রেটারী জেনারেল ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি। কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে দেশ-বরেণ্য গুণী সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, দেশীয়’র অন্যতম উপদেষ্টা দেলোয়ার হোসেন, গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মণ্ডল, কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, লেখক ও মোটিভেশনাল স্পিকার ড. আহসান হাবীব ইমরোজ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর, অ্যাডভোকেট পারভেজ হোসেন, মরহুম ড. ওবায়েদুল্লাহর বড় ছেলে উমার মুসান্না।

    অনুষ্ঠানে মরহুম ড. ওবায়েদুল্লাহর সংক্ষিপ্ত জীবন ও কর্মের ওপর সালমান রিয়াজের রচনা ও শরীফ বায়জীদ মাহমুদের ধারাবর্ণনায় একটি ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। দুয়া মাহফিলে ড. ওবায়েদুল্লাহর লেখা ‘মুসলিম আজ ওঠো জেগে’ গানটি বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, ‘জনতা সাগরে বলে যেতে চাই’ মহানগর শিল্পীগোষ্ঠী, ‘মাগো আমায় দাও পরিয়ে যুদ্ধে যাওয়ার সাজ, সাইমুম শিল্পীগোষ্ঠীর শিশু বিভাগ, ‘আকাশের নীল নীলিমায়’ বাংলাদেশ কালচারাল একাডেমি, এবং ‘জীবনের দামে যারা কেনে জান্নাত’ দেশীয়’র সঙ্গীত বিভাগের শিল্পীরা পরিবেশন করেন। এছাড়া ‘রাত কেটেছে স্বপ্নে বিভোর’গানটি শিল্পী মশিউর রহমান, ‘বহতা নদীর মতো, শিল্পী তাওহীদুল ইসলাম এবং ‘আকাশ তোমার নীলের সীমানা’ পরিবেশন করেন শিল্পী মোরশেদুল ইসলাম। নিবেদিত গান ‘যার কথা পড়লে মনে’ পরিবেশন করেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সহ-সভাপতি সাইফুল আরেফিন লেলিন। ড. ওবায়েদুল্লাহর লেখা কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ ও মাহবুব মুকুল।

    অনুষ্ঠানে উপস্থিত লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যকার ও শিল্পীরা ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর মাগফিরাত কামনায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।


    নারায়ণগঞ্জে পলাশী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নারায়ণগঞ্জে পলাশী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    রাজশাহী পুঠিয়ায় পলাশী দিবস পালন নাটক

    রাজশাহী পুঠিয়ায় পলাশী দিবস পালন

    নজরুল-ফররুখের আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    নজরুল-ফররুখের আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলার দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলার দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

    কবি যাকিউল হক জাকী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কবি যাকিউল হক জাকী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

    ডা. আবু হেনা আবিদ জাফরের ইন্তেকালে দেশীয়’র শোকবার্তা শোক সংবাদ

    ডা. আবু হেনা আবিদ জাফরের ইন্তেকালে দেশীয়’র শোকবার্তা

    কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  সাহিত্যিক

    কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক 

    কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! নাট্যজন

    কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের!

    ঈদ পুনর্মিলনী ও নৌভ্রমণে মুখর দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ঈদ পুনর্মিলনী ও নৌভ্রমণে মুখর দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগরের প্রথম উপদেষ্টা সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগরের প্রথম উপদেষ্টা সভা অনুষ্ঠিত