বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  • হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! কলকাতায় অভিনেতা মোশারফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট জুলাইয়ের বৃন্দ কবিতার স্ক্রিপ্ট সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল ড. ওবায়েদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগরীর দুয়া মাহফিল কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত কুমিল্লায় দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আঞ্চলিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • দেশীয়’র সাংস্কৃতিক দায়িত্বশীল সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

    নিউজ ডেস্ক

    ২৩ জুলাই, ২০২৫ ১৫:২৭ পি এম

    দেশীয়’র সাংস্কৃতিক দায়িত্বশীল সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী সাংস্কৃতিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই দারসুল কুরআন পেশ করেন ড. আবদুস সামাদ।

    এই সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৯০টি সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ২৬০ জন প্রতিনিধি যোগদান করেন। গীতিকার, সুরকার, শিল্পী, নাট্যকার, অভিনেতা, কবি ও সাহিত্যিক, সাংবাদিকদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রোগ্রাম। অনুষ্ঠানে হামদ, নাত, দেশাত্মবোধক ও আঞ্চলিক গান পরিবেশন করা হয়। দিনব্যাপী সুরের মূচ্ছনায় গোটা হলরুম মুখরিত ছিল।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশীয়’র অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব নুরুল ইসলাম বুলবুল ও জনাব সেলিম উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল, কবিতা বাংলাদেশের সেক্রেটারী ড. মাহফুজুর রহমান আখন্দ, কিড্স ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ সংগীত কেন্দ্রের সহ-সভাপতি কবি আবু তাহের বেলাল, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল প্রমুখ।  

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আগামীর সমাজ বিনির্মাণে সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের কাজ করে যেতে হবে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সর্বদা সচেষ্ট থাকতে হবে। দেশের সংস্কৃতিকে কলুষিত করার সকল ষড়যন্ত্র আমাদেরকেই রুখে দিতে হবে। একইসঙ্গে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা ও বিকাশে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

    অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন-দেশীয়’র অফিস সম্পাদক মনিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইয়াসিন মাহমুদ, শিল্পীকল্যাণ ও দাওয়াহ সম্পাদক রফিকুল হায়দার, মিডিয়া ও প্রচার সম্পাদক সালমান রিয়াজ, প্রকাশনা সম্পাদক অহিদুর রহমান, সঙ্গীত ও তেলাওয়াত বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আল্ মামুন, চলচ্চিত্র ও নাট্য সম্পাদক এ এস এম মুয়াজ্জাম হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলাম, শিল্প ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফাছছির আহমদ ফয়েজী, শিল্প ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক আজহারুল ইসলাম শো’য়াইব, সহকারী সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল-ইমরান, সহকারী সঙ্গীত ও তেলাওয়াত সম্পাদক ক্বারী আব্দুল আলিম আশিক, সহকারী প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, সহকারী শিল্পীকল্যাণ ও দাওয়াহ সম্পাদক হুসাইন আহমদ, সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক মাহদী হাসান প্রমুখ।


    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফরিদপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বগুড়ায় কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী

    দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    কবিতা বাংলাদেশ আয়োজিত 'স্মরণে জুলাই বরণে জুলাই' কবিতা পাঠ অনুষ্ঠিত

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে ‘জুলাই কবিতা পাঠের আসর’

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ