শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ
  • আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা

    ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল  

    নিউজ ডেস্ক

    ১৭ মে, ২০২৫ ১২:৪৩ পি এম

    ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের দিকপাল  

    ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ছিলেন এদেশে সুস্থ ধারার সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর এক অনন্য দিকপাল। শিক্ষাজীবন থেকেই তিনি সফল সংগঠক ও আদর্শিক সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, গীতিকার, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, শিক্ষাবিদ মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ। তার চলে যাওয়া মানে শুধু একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারালো গোটা জাতি। মহান রাব্বে কারীম তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন। জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’র আয়োজনে মরহুম ড. ওবায়েদুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। 

    ১৬ মে ২০২৫, শুক্রবার, সকাল ৯টায় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসেসিয়েশন মিলনায়তন, বেইলি রোড, ঢাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্বারী নাসির উদ্দীন আল্ মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াত ও দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদীর সভাপতিত্বে এতে দেশ-বরেণ্য গুণী সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

     

    অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির কথা রাখছেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। ছবি: কালচারাল টাইমস

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা কমিটির সভাপতি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী দেলাওয়ার হোসেন, বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মণ্ডল, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারী ইব্রাহীম বাহারী, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল।

     

    বিশেষ অতিথি হিসেবে ড. ওবায়েদুল্লাহর স্মৃতিচারণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ ও দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। ছবি: কালচারাল টাইমস

    আরও উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক শরীফ আবদুল গোফরান, প্রাবন্ধিক ও গবেষক নাসির হেলাল, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, নাট্যনির্দেশক ও নাট্য গবেষক ডা. আবু হেনা আবিদ জাফর, অ্যাডভোকেট পারভেজ, সাংস্কৃতিক সংগঠক রফিকুল হায়দার প্রমুখ।
    ড. আ জ ম ওবায়েদুল্লাহর পরিবার থেকে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী রাবেয়া বেগম, বড় ছেলে ওমর মুসান্না, ছোট ছেলে হাফেজ মুয়াজ ও তার ৩ কন্যা।

      

    পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন ড. ওবায়েদুল্লাহর শ্যালক অ্যাডভোকেট পারভেজ ও বড় ছেলে ওমর মুসান্না। ছবি: কালচারাল টাইমস

    দোয়া মাহফিলে ড. ওবায়েদুল্লাহর লেখা ‘মুসলিম আজ ওঠো জেগে’ শিল্পী ওমর ফারুক, ‘রাত কেটেছে স্বপ্নে বিভোর’ শিল্পী ওবায়দুল্লাহ তারেক, ‘জনতা সাগরে বলে যেতে চাই’ মহানগর শিল্পীগোষ্ঠী এবং ‘বহতা নদীর মতো’ গান পরিবেশন করেন শিল্পী তাওহীদুল ইসলাম। নিবেদিত গান পরিবেশন করেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সহ-সভাপতি সাইফুল আরেফিন লেলিন।
    অনুষ্ঠানে উপস্থিত লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যকার ও শিল্পীরা ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর মাগফিরাত কামনায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। 
     


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক সাহিত্যিক

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাহিত্য আসর

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন