শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ
  • মল্লিক রচনাবলী মোড়ক উন্মোচন ও মল্লিক সন্ধ্যা

    মতিউর রহমান মল্লিক ছিলেন সাংস্কৃতিক জগতের আইকন: ডা. শফিকুর রহমান

    নিউজ ডেস্ক

    ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:০১ পি এম

    মতিউর রহমান মল্লিক ছিলেন সাংস্কৃতিক জগতের আইকন: ডা. শফিকুর রহমান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘মতিউর রহমান মল্লিক রচনাবলী মোড়ক উন্মোচন ও মল্লিক সন্ধ্যা’ অনুষ্ঠানের প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সাংস্কৃতিক জগতের আইকন। সাধারণত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দার্শনিক ঘরানার হয়ে থাকেন। তারা সাংগঠনিক কর্মকাণ্ডে অতটা তৎপর থাকেন না। কিন্তু মতিউর রহমান মল্লিক ছিলেন ব্যতিক্রম। তিনি দুই অঙ্গনেই ধারালো তলোয়ার ছিলেন। সাংস্কৃতিক কর্মীরাসহ আমরা এজন্য অনুপ্রাণিত। যুগ যুগ ধরে অনুপ্রাণিত হওয়ার এ প্লাবন চলতে থাকবে ইনশাআল্লাহ। আসুন, আমি মল্লিক হই, আমরা সবাই মল্লিক হই।’
    গত ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বিকাল ৪টায় মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কবি মল্লিকের ৬ খণ্ডের রচনাবলীর মোড়ক উন্মোচন এবং দেশের বিখ্যাত শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় জমকালো মল্লিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী আব্দুল আলিম আশিকের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। 
    দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট লেখক গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাংস্কৃতিক বিভাগের সভাপতি তাসনীম আলম, সমাজসেবক মোবারক হোসাইন, বিশিষ্ট সাংবাদিক আবুল আসাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। 
    আরও উপস্থিত ছিলেন গীতিকার তাফাজ্জল হোসাইন খান ও সাইফুল আরেফিন লেলিন, কবি মোশাররফ হোসেন খান ও শরীফ আবদুল গোফরান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান ও হাসান মুর্তজা প্রমুখ। কবি পরিবার থেকে উপস্থিত ছিলেন কবি মল্লিকের সহধর্মিণী সাবিনা মল্লিক, শ্যালক কবি আমিনুল ইসলাম। এছাড়াও দেশবরেণ্য বহু কবি-সাহিত্যক-লেখক উপস্থিত ছিলেন।
    মাগরিবের নামাজের পর দ্বিতীয় পর্বে দেশীয়’র অফিস সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় দেশের বিখ্যাত শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর পরিবেশনায় জমকালো মল্লিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে মল্লিকের সৃষ্টিকর্ম পরিবেশিত হয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাইফুল্লাহ মানছুর, ছড়াকার নাইম আল ইসলাম মাহিন, আবৃত্তিকার মুস্তাগিছুর রহমান, শিল্পী মাহফুজ মামুন, ডি এম জুবায়ের।


    সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, সাইমুম শিল্পীগোষ্ঠী, স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, অনুপম সাংস্কৃতিক সংসদ, জাগরণ শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন শিল্পীগোষ্ঠী, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নিমন্ত্রণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস), কাশফুল ও জিনজিরা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রমুখ।


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক সাহিত্যিক

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাহিত্য আসর

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন