শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ
  • শিশুশিল্পী আফিফা হাসান রাফার সেরা ৫ গান

    সালমান রিয়াজ

    ১ অগাস্ট, ২০২৪ ১১:২৮ এএম

    শিশুশিল্পী আফিফা হাসান রাফার সেরা ৫ গান

    আফিফা হাসান রাফা। মিষ্টি কণ্ঠের অধিকারী এ শিশুশিল্পী ইসলামী সঙ্গীতাঙ্গনে বেশ পরিচিত। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর হাত ধরেই গানের জগতে আসে রাফা। তার গাওয়া গানগুলো আলো ছড়িয়েছে সবার মনে। পেয়েছে দর্শকপ্রিয়তা। ইসলামের ফরজ পর্দার বিধান মানতে গত ৪ এপ্রিল ২০২৪ গানের জগত থেকে বিদায় নিয়েছে এ শিল্পী। সরাসরি কোন লাইভ অনুষ্ঠান, স্টেজ বা ভিজ্যুয়াল গানে দেখা যাবে না তাকে। তবুও তার গাওয়া গানগুলো দ্যুতি ছড়াবে সবসময়। কালচারাল টাইমসের আজকের আয়োজনে তুলে ধরছি আফিফা হাসান রাফার সেরা ৫ গান।  

    ১. একটি পাখি :

    সেরার তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘একটি পাখি’ শিরোনামের গানটি। জনপ্রিয় শিশুতোষ এ গানটিতে একটি পাখি, গানে গানে কিভাবে মহান রবের বন্দনা করতে করতে গাছ-গাছালি, পাহাড়, সাগর-নদী পাড়ি দেয় তার বর্ণনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির গীতিকার আমিনুল ইসলাম। সুরকার রবিউল ইসলাম ফয়সাল। ২০২০ সালের ২৭ নভেম্বর Saimum Shilpigosthi-এর ইউটিউব চ্যানেলে এটি রিলিজ হয়।  

    ২. হরেক রকম সৃষ্টি:

    দ্বিতীয় স্থানে রয়েছে ‘হরেক রকম সৃষ্টি’ শিরোনামের গানটি। মহান রবের বিভিন্ন সৃষ্টি ও তার নেয়ামতের বর্ণনা তুলে ধরা হয়েছে গানটিতে। গানটির কথা ও সুর মিজানুর রহমান রায়হান। Saimum Shilpigosthi-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৮ জুলাই এটি রিলিজ হয়।  

    ৩. রাখবো সিয়াম:

    সেরার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিশিষ্ট গীতিকার ওমর আল ফারুকের কথা ও শিল্পী সাইফুল্লাহ মানছুরের সুরে ‘রাখবো সিয়াম’ শিরোনামের গানটি। রোজা রাখার জন্য সেহরীতে ঘুম থেকে ডেকে দিতে, তাহাজ্জুদের নামাজে জায়নামাজে জায়গা রাখতে মায়ের প্রতি সন্তানের আকুতি ফুটে উঠেছে গানটিতে। এছাড়া কুরআন শিক্ষার মতো সব ভালো কাজে সবার সঙ্গে পাল্লা দেয়া এবং ইফতারিতে খেলার সাথীদের দাওয়াত দেয়ার কথাও গানে তুলে ধরেছেন গীতিকার ওমর আল ফারুক। Spondon Audio Visual Centre নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৫ এপ্রিল গানটি প্রিমিয়ার হয়।  

    ৪. কুসুমের ভোর:

    তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ‘কুসুমের ভোর’ শিরোনামের গান। সকালে ঘুম থেকে উঠার আহবানমূলক এ গানটির গীতিকার নূরুজ্জামান শাহ। সুরকার সাইফুল্লাহ মানছুর। ২০২২ সালের ১৫ জুন Spondon Audio Visual Centre ইউটিউব চ্যানেলে গানটি প্রিমিয়ার হয়।  

    ৫. সকাল বেলার পাখি:

    সেরার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘সকাল বেলার পাখি’ শিরোনামের গানটি। সকাল বেলার পাখি করে ডাকাডাকি, কেমন করে ঘুমের ঘোরে পড়ে আমি থাকি- সুন্দর কথামালায় সাজানো গানটির গীতিকার ড. ফজলুল হক তুহিন। সুর দিয়েছেন সাইফুল্লাহ মানছুর। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি Spondon Audio Visual Centre ইউটিউব চ্যানেলে গানটি প্রিমিয়ার হয়।  

     

     

     


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক সাহিত্যিক

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাহিত্য আসর

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন