শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম :
  • দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা ১৬ বছর বয়সে বিয়ে করে প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ
  • ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের একটি কবিতা

    নিউজ ডেস্ক

    ১৫ অক্টোবর, ২০২৩ ১০:৩২ এএম

    ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের একটি কবিতা

    কুদসে
    মূল : মাহমুদ দারবিশ

    আল কুদসে, তার প্রাচীন সীমানার ভেতর স্মৃতিহীন আমি
    প‌রিভ্রমণ ক‌রি যুগ-যুগান্তর
    আমার বুকে বন্দুক তাক করছো?
    অথচ এখানে নবিগণ বিলি করতেন পবিত্রতার ইতিহাস
    যাঁরা আকাশ থেকে ফিরেছিলেন বেদনা ও উপেক্ষা সঙ্গী করে
    ভালোবাসা আর শান্তি, পবিত্র শব্দদুটির অভিমুখ এই শহরের দিকে;

    ঢালু ভূমিতে হাঁটছি, আর আমার ত্রস্ত্র হৃদয় নিশ্চুপ বলছে—
    তাওরাতে সুস্পষ্ট বাক্য থাকার পরও বর্ণনাকারীরা মতবিরোধ করল?
    কেন মুখ ফসকে ‘অনুজ্জ্বল পাথরের’ বদলে ‘যুদ্ধ’ বলে দিল?

    স্বপ্নালোক ভ্রমণ শেষে তীব্র বেগে চোখ খুলে দেখি
    সামনে-পেছনে কেউ নেই, কিছু নেই
    তাই এখন এই আলো সব আমার। যেখানে আমি হাঁটি আর হালকা হই
    এবং উ‌ড়ি যে কোনো মুহূর্তে। তারপর প্রকাশ্যে পরিবর্তিত হয়ে যাই।
    সদ্য ফোটা গুল্মের মতো ভবিষ্যদ্বাণী,
    উদ্গত হয় নবির মুখ থেকে-‘যদি তোমরা ইমান না আন, তবে নিরাপত্তা পাবে না কখনো!’

    আমি হাঁটি, যেন আমি ছাড়া অন্যজন, আমার ক্ষত যেন ফুটন্ত গোলাপ
    শাদা বাইবেলের মতোন।

    হাতগুলো যেন আমার নিষ্পাপ দুটি কবুতর
    যারা ক্রুশের অনেক উপরে ওড়ে বহন করে ভূধর।

    এখন আমি হাঁটি না, আকাশে উড়ি আর পরিবর্তিত হই।
    আমার কোনো সময় নেই এবং নেই কোনো প্রান্তর।

    তাহলে আমি কে? আমি ‘আমি না’ যেন অন্য কেউ।
    তবে একাকী চিন্তা করি, আমার প্রিয় নবি বলতেন বিশুদ্ধ আরবি।
    তারপর, তারপর কী হলো?
    একজন সৈন্য চিৎকার দিল,
    তুই কি আরেকজন? একটু আগে না তোকে গুলি করে মারলাম!
    তাকে আমি বলি, আমাকেই মেরেছ তুমি… আমি সব ভুলে যাই,
    ঠিক তোমার মতোন। যেন দেখা পাই আবার, শান্ত মৃত্যুর, জনম জনম।

     

    কবি পরিচিতি: মাহমুদ দারবিশ

    ফিলিস্তিনের জাতীয় কবি এবং ‘ফিলিস্তিনের প্রেমিক’ নামে প্রসিদ্ধ। প্রতীকাশ্রয়ী আরবি কবিতার অন্যতম সৃজক তিনি। তার অসংখ্য কবিতা একাধিক ভাষায় অনূদিত হয়ে অগণিত মানুষের হৃদয় জয় করেছে। ১৯৪২ সালে ফিলিস্তিনের গ্যালিলি প্রদেশের আল-বিরওয়াহ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ইজরাইলি আক্রমণে মাত্র ছয় বছর বয়সে সপরিবারে গভীর রাতে লেবাননে রওয়ানা করেন। সেই থেকেই শুরু তার উদ্বাস্তু জীবন। আমৃত্যু কোথাও স্থির হতে পারেননি। কখনো মিশরে, কখনো বৈরুতে, কখনো প্যারিসে। আবার কখনো খোদ প্যালেস্টাইনে, নিজভূমে পরবাসী হয়ে।

    দারবিশ একজন মানবতাবাদী কবি। তার কবিতার প্রতিটি বর্ণ স্বর্ণছোঁয়া। সৌন্দর্যে অবিনশ্বর। সৌকর্যে অনুপম। শৈল্পিক সুষমায় চিরন্তন। আবার একই সাথে তিনি প্রতিবাদী। তার অনেক কবিতা ফিলিস্তিনকে ঘিরে। ফিলিস্তিনের প্রকৃতি, প্রেম, সঙ্কট, প্রত্যাশা, ভবিষ্যৎ ইত্যাদিই তার কবিতার উপজীব্য। স্বাধীনতার জন্য জাগরণ, প্রয়োজনে বিদ্রোহ। জীবনের প্রয়োজনেই স্বাধীনতা, পরাধীনতার শৃঙ্খলমুক্তি প্রভৃতির আহ্বান ছিল তার কবিতার অন্যতম সুর। ৯ আগস্ট ২০০৮ সালে আমেরিকার হেরমান মেমোরিয়াল হাসপাতালে ওপেনহার্ট সার্জারির সময় তিনি মৃত্যুবরণ করেন।


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ‘আঁরার বৈশাখ’ অনুষ্ঠান সম্পন্ন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত ঢাকা

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, মানিকগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন দেশীয় সাংস্কৃতিক সংসদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘বৈশাখী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদ

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক সাহিত্যিক

    বিশিষ্ট ছড়াকার মানসুর মুজাম্মিলের মৃত্যুতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাহিত্য আসর

    দেশীয়'র আয়োজনে `বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সৃজনধারা-বিসিএ'র ৭০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের এপ্রিল মাসের সেক্রেটারিয়েট মিটিং সম্পন্ন