সোমবার, ০৯ মার্চ ২০২৬
শিরোনাম :
  • বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফুলবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা দেশীয়, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা দেশীয়, ময়মনসিংহ জেলার প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী গৌরবের মঞ্চে একুশে পদক–২০২৬: কৃতীদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে “সাংস্কৃতিক কর্মশালা ও ইফতার অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত
  • সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জানুয়ারি, ২০২৬ ১০:২৫ এএম

    সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম

    সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মীদের নিরলস ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. মুস্তফা মনোয়ার। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সুস্থ ও মানোন্নয়নমূলক সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের বার্ষিক এক্টিভিস্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক শিল্পী তৌহিদুল ইসলাম এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ সলীমুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তফা মনোয়ার বলেন, দেশের আনাচে-কানাচে, গ্রাম থেকে শহরের অলিগলিতে আজও অসংখ্য সাংস্কৃতিক প্রতিভা নীরবে বেড়ে উঠছে। তাদের অনেকের হাতে সুযোগ নেই, নেই উপযুক্ত পরিচর্যা কিংবা মঞ্চ। অথচ তাদের ভেতরে রয়েছে সৃষ্টির আগুন। সেই আগুনকে জ্বালিয়ে রাখার দায়িত্ব সাংস্কৃতিক সংগঠনগুলোর।

    তিনি আরও বলেন, এই দায়িত্ব পালনে সাংস্কৃতিক কর্মীদের আগে নিজেদের দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। মানোন্নয়নমূলক সংগঠনগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কারণ সংগঠনই হলো সেই আশ্রয়স্থল, যেখানে একটি প্রতিভা সাহস পায়, মানুষ হয়ে ওঠে এবং স্বপ্ন দেখতে শেখে। ড. মুস্তফা মনোয়ার বলেন, সমাজ শুধু অর্থনীতি দিয়ে পরিচালিত হয় না; সমাজ চলে সংস্কৃতির শক্তিতে। সংস্কৃতি যদি সুস্থ না হয়, তবে সমাজও পথ হারায়। তাই সাংস্কৃতিক কর্মী গড়ে তোলা মানে একটি আলোকিত সমাজের বীজ বপন করা।

    তিনি বলেন, আজকের সময় আমাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছে—আমরা কি কেবল দর্শক হয়ে থাকবো, নাকি ইতিহাসের অংশ হবো? এই সময়কে ধারণ করেই এমন সাংস্কৃতিক কর্মী তৈরি করতে হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরবে, মানবতার পক্ষে দাঁড়াবে এবং মানুষের কথা বলবে। সম্মেলনে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি গোলাম মুস্তফার সঞ্চালনায় দারসুল কোরআন পেশ করা হয়। পাশাপাশি সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ২০২৬ সালের জন্য থানা, জোন ও ইউনিটভিত্তিক সাংগঠনিক সেটআপ এবং বার্ষিক পরিকল্পনা ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, কার্যকর পরিষদের সদস্য সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিল্পী শাহিদুল করিম খান, অর্থ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আরিফ বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এক্টিভিস্টরা।

     


    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক ও সহকারি নির্বাহী পরিচালক মনোনয়ন সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক ও সহকারি নির্বাহী পরিচালক মনোনয়ন সম্পন্ন

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল

    কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া সাহিত্যিক

    কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া

    “শিশু-কিশোর হৃদয়ে আলো জ্বালানো সাহিত্যিক: কবি মতিউর রহমান মল্লিক” সাহিত্যিক

    “শিশু-কিশোর হৃদয়ে আলো জ্বালানো সাহিত্যিক: কবি মতিউর রহমান মল্লিক”

    দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ফুলবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা দেশীয়, ময়মনসিংহ জেলার ময়মনসিংহ

    ফুলবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা দেশীয়, ময়মনসিংহ জেলার

    প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ কবিতা

    প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’

    কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই কবিতা

    কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই