মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
  • সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায় ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত অভিনয় ছেড়ে নেকাবে ফিরলেন শিশুশিল্পী লুবাবা অভিনয় ছেড়ে নেকাবে ফিরলেন শিশুশিল্পী লুবাবা চিরবিপ্লবী শরীফ ওসমান হাদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক চিরবিপ্লবী শরীফ ওসমান হাদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক তাইরান লেখক সম্মাননা-২০২৫ পাচ্ছেন যারা তাইরান লেখক সম্মাননা-২০২৫ পাচ্ছেন যারা দিনব্যাপী ছোটদের সময়–যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫, রেজিস্ট্রেশন চলছে দিনব্যাপী ছোটদের সময়–যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫, রেজিস্ট্রেশন চলছে শান্তির ছায়া প্রোডাকশন হাউজ প্রকাশ করল ইতিহাসভিত্তিক কার্টুন “শাহজালাল” শান্তির ছায়া প্রোডাকশন হাউজ প্রকাশ করল ইতিহাসভিত্তিক কার্টুন “শাহজালাল”
  • দেশীয়’র বরিশাল অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম

    অপসংসস্কৃতির মোকাবেলায় কাজ করছেন কবি সাহিত্যিকরা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জানুয়ারি, ২০২৫ ১৫:১২ পি এম

    অপসংসস্কৃতির মোকাবেলায় কাজ করছেন কবি সাহিত্যিকরা

    বরিশাল বিভাগীয় কালচারাল লিডারশীপ প্রোগ্রামে দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশ অপসংস্কৃতিতে ভরে গিয়েছিলো। কোথাও ইসলামিক জলসা হলেই সেখানে রাষ্ট্রপক্ষ থেকে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। কোথাও শর্তসাপেক্ষে জলসা করতে দিতো, আবার কোথাও দিতোই না। কারণ সংস্কৃতি জাতিসত্ত্বাকে উজ্জীবিত করে। যাতে মুসলমানরা সংস্কৃতি চর্চা করে জাতিকে উজ্জীবিত করতে না পারে সেই চেষ্টাই করছিলো ফ্যাসিবাদীরা। তখন সর্বত্র অপসংস্কৃতিতে সয়লাব ছিলো। সেই অপসংসস্কৃতির মোকাবেলায় কাজ করেছিলো কবি সাহিত্যিকরা। জুলাই আন্দোলনে তাজা রক্ত দিয়ে সেই অবস্থার পরিবর্তন করেছে ছাত্র-জনতা।
    বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ০৩ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী কালচারাল লিডারশিপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল এসব কথা বলেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। ‘বিপ্লবোত্তর বাংলাদেশ : সাহিত্য-সাংস্কৃতিক চ্যালেঞ্জ ও আমাদের করণীয়‘ বিষয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন তিনি। সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে বিশেষ অতিথির আলোচনা করেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। সাংস্কৃতিক আগ্রাসন ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) সাবেক নির্বাহী পরিচালক মুহাম্মদ আতিকুল্লাহ। কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন সংগঠনের উপদেষ্টা এবং বরিশাল অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাজি।
    প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে সাহিত্য-সংস্কৃতির ভূমিকা অপরিসীম হিসেবে কর্মীদের হৃদয়ে গেঁথে নিতে হবে। বিদ্রোহী বা চেতনার সূরে কাজী নজরুল ইসলামের পরেই কবি মতিউর রহমান মল্লিকের অবস্থান। তিনি আজীবন চেষ্টা চালিয়েছেন তৃণমূলে সুস্থ সংস্কৃতির প্রচলন করার। তারই উত্তরসূরী বা কর্মী হিসেবে সর্বশ্রেণির মানুষের কাছে আমাদের সংস্কৃতির ধারা পৌঁছে দিতে হবে।
    বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসেন দুলাল'র সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল  সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল  সূচনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল জব্বার, ঝালকাঠির সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক, বরগুনা সাংস্কৃতিক সংসদের সম্পাদক আব্দুল মান্নান, ভোলার সিতারা সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি মো. আমীর হোসেন, পিরোজপুর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি সোহরাব হোসেন জুয়েল ও পটুয়াখালী সংস্কৃতিকেন্দ্রের রফিকুল ইসলাম বাশার।
    দিনব্যাপী প্রোগ্রাম বাস্তবায়নে দায়িত্ব পালন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক ইয়াসিন মাহমুদ, পরিচালক আযাদ আলাউদ্দীন। 


     


    সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম চট্টগ্রাম

    সুস্থ সংস্কৃতিই সৎ শাসনের ভিত্তি: ড. মনোয়ারুল ইসলাম

    স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায় বইমেলা

    স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে অমর একুশে বইমেলায়

    জিনিয়াস কিডস ২০২৬ সিজন-৩: ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সম্পন্ন কুইজ

    জিনিয়াস কিডস ২০২৬ সিজন-৩: ঢাকা মহানগরী সিলেকশন রাউন্ড সম্পন্ন

    ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ঐতিহ্যবাহী অনুপম সাংস্কৃতিক সংসদরে ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন

     ‘জিনিয়াস কিডস ২০২৬’ সিজন-৩ এর বিভাগীয় রাউন্ডের অডিশন শুরু কুইজ

    ‘জিনিয়াস কিডস ২০২৬’ সিজন-৩ এর বিভাগীয় রাউন্ডের অডিশন শুরু

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর কোনো অবদান নেই, এমন একটি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে

    গাজীপুরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি ঢাকা

    গাজীপুরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি

    দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রকাশনা

    দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

    ‘জিনিয়াস কিডস–২০২৬’ (সিজন–৩) এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ‘জিনিয়াস কিডস–২০২৬’ (সিজন–৩) এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

    দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন