শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম :
  • সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ বিশিষ্ট লেখক ও গবেষক আবদুর রহিমের মৃত্যুতে দেশীয়’র শোক বিশিষ্ট লেখক ও গবেষক আবদুর রহিমের মৃত্যুতে দেশীয়’র শোক বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফুলবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা দেশীয়, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা দেশীয়, ময়মনসিংহ জেলার প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ প্রকাশিত হয়েছে মুনাওয়ার হাসনাইন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই কবি ও গীতিকার নুমান আব্দুর রহিম–এর প্রকাশিত ৩টি বই দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর জেলার কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল ২০২৬ সেশনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক নিয়ামুল, সহকারী পরিচালক মোরশেদুল
  • দেশজের ‘প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত

    নিউজ ডেস্ক

    ৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ এএম

    দেশজের ‘প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা  ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত

    দেশজ প্রকাশন আয়োজিত ‘প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা ও প্রকাশনা উৎসব’ ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি আবদুল হাই শিকদার। মনিরুল ইসলামের সঞ্চালনায় ক্বারী নাসির উদ্দিন আল্ মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কবি মোশাররফ হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলার সভাপতি লেখক-গবেষক ড. কামরুল হাসান। টিভি উপস্থাপক শরীফ বায়জীদ মাহমুদ, কবি জাকির আবু জাফর। এছাড়াও দেশবরেণ্য বহু কবি-সাহিত্যক-লেখক উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশজ প্রকাশনের প্রকাশক ড. মনোয়ারুল ইসলাম। সবশেষে প্রথম বই প্রকাশ প্রকল্পের অধীনে নবীন ২৬ জন লেখককে সংবর্ধিত করা হয়।

    অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশজ প্রকাশন এর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশজ প্রকাশন যাদের প্রথম বই প্রকাশ করেছে এবং সংবর্ধিত করেছে তারাই আগামী দিনে আমাদের সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন সে প্রত্যাশা আমাদের সবারই। এইসব লেখকদের লেখালেখির যাত্রাপথকে গতিশীল করে দিয়ে দেশজ প্রকাশন এক ঐতিহাসিক দায়দায়িত্ব পালন করেছে বলে মনে করি। দেশজের এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে ও দেশজ প্রকাশন এগিয়ে যাবে সামনের দিকে সেই প্রত্যাশাই রাখছি।

    যেসব নবীন লেখক সংবর্ধিত হয়েছেন, কাব্যগ্রন্থে আহমেদ খায়ের, হৃদয়ের হাকীকত; আজিজ হাকিম, ছোট্ট নদীর বাঁক; ফরিদ আহমদ, ঈমানের রং; রাশেদ সরোয়ার, ম্যাসেজ; ও আব্দুর রহিম সিরাজী, রণতরী। ছড়াগ্রন্থে ওয়াজেদ বাঙালি, ঐশী আলোর গান; মুহাম্মদ রশিদুজ্জামান, সরষে হাসি; মল্লিক মাহমুদ, আসবে নতুন ভোর; আরিফ  হোসেন সবুজ, ফুলের মতো জীবন গড়ি; ও নুরুল হুদা নুরী, তারার মেলা।

    গীতিকাব্যে ওবায়দুল্লাহ তারেক, অবিনাশী চেতনার গান; অহিদ সালিম, হৃদয় রাঙা সুর; নজরুল ইসলাম, হৃদয়ের গান; ও শাফায়েত উল্লাহ, মনের গহীন সুরে। গল্পগ্রন্থে হাসান রুহুল, জোছনার আলোছায়া; ও জাকির হুসাইন, শিকড়ের কান্না। উপন্যাসে নাবিউল হাসান, জোছনা আলোর মাঠে। নাটকে এস এ বসির, শোণিত প্রচ্ছদ।

    প্রবন্ধে ডা. শাহ মো: বুলবুল ইসলাম, প্রাসঙ্গিক ভাবনা; আযাদ আলাউদ্দিন, সাংবাদিকতার বাঁকে বাঁকে; মামুন মাহফুজ, মোশাররফ হোসেন খানের কবিতার বিষয় বৈচিত্র্য; সালমান রিয়াজ, ইন দ্য সার্কেল অফ টাইম; শামসুল আলম সেলিম, কিশোরগঞ্জের মুসলমান: অতীত ও বর্তমান; নবাব আব্দুর রহিম, বাংলা ভাষার লড়াই ও অন্যান্য প্রবন্ধ; ইব্রাহীম ফয়সাল, কোরআনের আলোকে বিজ্ঞান; ও ইকবাল হাসান ইয়ার, দ্বীন প্রতিষ্ঠায় সংস্কৃতির ভূমিকা।

    নতুন লেখক তৈরির লক্ষ্যে ‘সৃজনে উৎসবে জাগে প্রাণে’ স্লোগানে ২০২৩ সালে ‘‘প্রথম প্রকাশ’’ প্রকল্প হাতে নেয় দেশজ প্রকাশন। যারা লিখেছেন এবং পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন, কিন্তু প্রকাশ করতে পারেননি তাদের প্রথম বই প্রকাশ করে এগিয়ে দেয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য ছিল। এ প্রকল্পের মাধ্যমে ২৬ জন নবীন ও প্রতিশ্রুতিশীল লেখকের বই প্রকাশ করে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে সঙ্গী হয়েছে দেশজ প্রকাশন। ২০১৭ সালে যাত্রা শুরু করা এই প্রকাশনের জন্য এটা একটি বড় অর্জন।


    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে উপজেলা সাংস্কৃতিক প্রতিনিধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ

    দেশীয় সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে উপজেলা সাংস্কৃতিক প্রতিনিধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

    অমর একুশে বইমেলায় ‘গান রচনার কলাকৌশল’ বইয়ের মোড়ক উন্মোচন প্রকাশনা

    অমর একুশে বইমেলায় ‘গান রচনার কলাকৌশল’ বইয়ের মোড়ক উন্মোচন

    দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলার সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলার সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ সাহিত্যিক

    সাহিত্য ও সমাজচিন্তায় এক উজ্জ্বল নাম তরুণ লেখক আরিফ হোসেন সবুজ

    বিশিষ্ট লেখক ও গবেষক আবদুর রহিমের মৃত্যুতে দেশীয়’র শোক সাহিত্যিক

    বিশিষ্ট লেখক ও গবেষক আবদুর রহিমের মৃত্যুতে দেশীয়’র শোক

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিল সম্পন্ন

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    বিশিষ্ট কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল

    কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া সাহিত্যিক

    কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই; সাহিত্যাঙ্গনে শোকের ছায়া