সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  • দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন কবি আরিফ হোসেন সবুজ জুলাইকে বাংলাদেশের মুক্তির স্মারক হিসেবে চিহ্নিত করেছেন নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে দেশীয়’র সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবিগঞ্জে ‘লাল জুলাইয়ের গান’ শিরোনামে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশীয়, বগুড়া মহানগর শাখার সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জুলাইয়ের কবিতা জুলাইয়ের কবিতা কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক  কবি আল মুজাহিদীর ইন্তেকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শোক 
  • টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব

    বিতর্কের মুখে পোস্ট সরাল ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়

    নিউজ ডেস্ক

    ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৩৪ পি এম

    বিতর্কের মুখে পোস্ট সরাল ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়

    বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িকে ভারত নিজেদের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে পোস্ট দেয়ার পর বিতর্কের মুখে তা সরিয়ে নিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

    টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য স্বীকৃতি দিয়ে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ বৃহস্পতিবার একটি পোস্ট দেওয়া হয়। ওই ফেসবুক পোস্টের নিচে হাজারো বাংলাদেশি প্রতিবাদ জানান। সবারই একটিই প্রশ্ন ছিল, টাঙ্গাইল শাড়ি কীভাবে ভারতের হয়? ভারত কীভাবে এ দাবি করে? শেষ পর্যন্ত তবে বিতর্কের জেরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। রোববার থেকে এ-সংক্রান্ত পোস্টটি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেখা যাচ্ছে না।  

    ওই পোস্টে দাবি করা হয়েছিল, ‘‌টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। এটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রঙ এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন। ’

    জাতিসংঘ শুভেচ্ছাদূত ও ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ ধারণার প্রবক্তা বিবি রাসেল একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটি এক উদ্ভট ও ভিত্তিহীন দাবি। এটি একেবারে বর্তমান বাংলাদেশের নিজস্ব সম্পদ।

    বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা এক সাক্ষাৎকারে বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্বের দাবি কোনোভাবেই ভারত করতে পারে না। কারণ, ভৌগোলিকভাবে টাঙ্গাইল কোনোকালেই পশ্চিমবঙ্গের ছিল না। তারা অন্য নামে তাদের শাড়ির জিআই স্বীকৃতি দিতে পারে, কিন্তু সেটির সঙ্গে টাঙ্গাইল নাম থাকলে কোনোভাবে যৌক্তিক হবে না।

    বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান একটি জাতীয় দৈনিককে বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়ে ভারত যা করেছে, তা মেনে নেওয়ার সুযোগ নেই।  

    টাঙ্গাইল শাড়ির জিআই নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর কবির নানক বলেন, ভারতে পেটেন্ট রাইট করেছে। তারা এটি কীভাবে করেছে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের জানা নেই। তবে আমরা এটি নিয়ে আজ জরুরিভাবে মন্ত্রণালয়ে বসেছি। আমরা বৈঠক করেছি। টাঙ্গাইল শাড়ি আমাদের থাকার জন্য যা যা ব্যবস্থা নেয়ার, আমরা খুব দ্রুত সে ব্যবস্থা নিচ্ছি।


    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতা

    দেশীয় নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কবি শরীফ আবদুল গোফরানের ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সাহিত্যিক

    কবি শরীফ আবদুল গোফরানের ‘জোসনা মাখা রাত্রি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    দেশীয়’র আয়োজনে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত সাংস্কৃৃতিক অনুষ্ঠান

    দেশীয়’র আয়োজনে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

    দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয়’র আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যা

    দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    দেশীয় সাংস্কৃতিক সংসদের মাসিক সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত

    কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ‘শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানদের আত্মাপরিচয়’ বিষয়ক সিম্পোজিয়াম সাংস্কৃতিক প্রতিষ্ঠান

    ‘শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানদের আত্মাপরিচয়’ বিষয়ক সিম্পোজিয়াম

    দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন কর্মশালা

    দেশীয়’র উদ্যোগে সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ‘লেখালেখি’ আয়োজন

    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার প্রতিযোগিতা

    দেশীয়’র উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, থাকছে দেড় লাখ টাকা পুরস্কার

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার ঢাকা

    কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের অধিকার সুরক্ষা নিয়ে দেশীয়'র সেমিনার