২২ নভেম্বর, ২০২৬ ১৩:০১ পি এম
জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন 'দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে যশোর-কুষ্টিয়া অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর ২০২৬, শনিবার, যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদ’ এর যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আবু তাহের বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, যশোরের প্রধান উপদেষ্টা যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রছুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক ( এমপি), মেহেরপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-০২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব নাজমুল হুদা , চুয়াডাংগা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: রুহুল আমিন (এমপি) , চুয়াডাঙ্গা-০১আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. মাসুদ পারভেজ রাসেল (এমপি), নড়াইল-০২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব এড. আতাউর রহমান বাচ্চু এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ মাগুরা জেলার প্রধান উপদেষ্টা সাঈদ আহম্মদ (বাচ্চু)।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব আবেদুর রহমান, ডক্টর কামরুল হাসান, ডক্টর আহসান হাবিব ইমরোজ, জনাব আবুল হাশিম রেজা, তরিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. নুরুল আমীন (জসীম), অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান, মাও হাফিজুর রহমান, মো: রাশেদ সরোয়ার, মো: আ: জব্বার, মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশীয়'র পাঠাগার সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ওয়াহেদুজ্জামান আহমেদ।